Tech
বাংলাদেশের আকাশে দেখা যাবে আংশিক চন্দ্রগ্রহণসহ সবচেয়ে উজ্জ্বল শনি গ্রহ
আজ ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের আকাশে চমৎকার কিছু মহাজাগতিক ঘটনা দেখা যাবে। এই পাক্ষিকে রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল শনি গ্রহ দেখার পাশাপাশি আংশিক চন্দ্রগ্রহণ, শরৎকালীন নক্ষত্রমণ্ডল ও ছায়াপথ দেখার স
লেখক জাহিদ হোসাইন খান48K বার পড়া

আজ ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের আকাশে চমৎকার কিছু মহাজাগতিক ঘটনা দেখা যাবে। এই পাক্ষিকে রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল শনি গ্রহ দেখার পাশাপাশি আংশিক চন্দ্রগ্রহণ, শরৎকালীন নক্ষত্রমণ্ডল ও ছায়াপথ দেখার সুযোগ পাবেন মহাকাশপ্রেমীরা।
সেপ্টেম্বরের এই পাক্ষিক শনি গ্রহ দেখার জন্য বছরের সেরা সময়। ১৭ থেকে ১৮ সেপ্টেম্বরের দিকে শনি সূর্য থেকে ঠিক ১৮০ ডিগ্রি বিপরীতে থাকবে। সূর্যাস্তের ঠিক পরপরই পূর্ব-দক্ষিণ–পূর্ব দিগন্তে শনি উদিত হবে এবং সারা রাত ধরে আকাশে অবস্থান করবে। এই সময়ে শনি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করায় একে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উজ্জ্বল এবং বড় দেখাবে। সাধারণ একটি বাইনোকুলার বা ছোট টেলিস্কোপ দিয়ে শনির বিখ্যাত বলয় এবং এর সবচেয়ে বড় উপগ্রহ টাইটান খুব স্পষ্টভাবে দেখা যাবে।



