Tech
মহাকাশে দ্রুতগতিতে ছুটে চলেছে রহস্যময় এক গ্রহাণু
বেশির ভাগ গ্রহাণুই সূর্য থেকে আসা মহাকর্ষ বা বিকিরণ চাপের মতো বাহ্যিক শক্তির ধাক্কায় নির্দিষ্ট পথে ছুটে চলে। তবে মহাকাশে ‘১৯৯৮ কেওয়াই২৬’ নামের একটি গ্রহাণু এমন গতিতে ছুটে চলছে, যা কোনোভাবেই একটি সুশৃঙ্খল গ্রহাণুর আচরণে
লেখক প্রযুক্তি ডেস্ক27K বার পড়া

বেশির ভাগ গ্রহাণুই সূর্য থেকে আসা মহাকর্ষ বা বিকিরণ চাপের মতো বাহ্যিক শক্তির ধাক্কায় নির্দিষ্ট পথে ছুটে চলে। তবে মহাকাশে ‘১৯৯৮ কেওয়াই২৬’ নামের একটি গ্রহাণু এমন গতিতে ছুটে চলছে, যা কোনোভাবেই একটি সুশৃঙ্খল গ্রহাণুর আচরণের সঙ্গে মিলছে না। মহাজাগতিক এই আচরণের একটি সম্ভাব্য ব্যাখ্যা হলো কেওয়াই২৬ কোনো সাধারণ গ্রহাণু নয়। এটি একটি গাঢ় বা ডার্ক কমেট বা ধূমকেতু হতে পারে, যা অদৃশ্য গ্যাস নির্গমনের কারণে ভিন্ন পথে চলছে।
মহাকাশে থাকা পাথর মূলত দুটি বড় শ্রেণিতে বিভক্ত। এর একটি গ্রহাণু এবং অন্যটি ধূমকেতু। গ্রহাণু মূলত পাথরের টুকরা। অন্যদিকে ধূমকেতুতে বরফ থাকে। সূর্যের চারপাশে প্রদক্ষিণ করার সময় এই বরফ গ্যাসে পরিণত হয়ে মহাশূন্যে ছড়িয়ে পড়ে। এর ফলে ধূমকেতু মহাকর্ষের বল ছাড়া সামান্য বাড়তি গতি পায়। যখন কোনো ধূমকেতুর কথা বলা হয়, তখন আমাদের মনে ভেসে ওঠে একটি চকচকে ও উজ্জ্বল আভাসম্পন্ন বস্তুর ছবি, যার পেছনে দীপ্তিময় লেজ রয়েছে। তবে সব ধূমকেতু এক রকম হয় না। ডার্ক কমেট বা গাঢ় ধূমকেতুর ক্ষেত্রে তাদের ধূমকেতুসুলভ কার্যকলাপ দৃশ্যমান হয় না। সাধারণ ধূমকেতুর মতো সেগুলো গ্যাস নির্গমন করলেও দৃশ্যমান লেজ থাকে না। ফলে এগুলোকে দেখতে অনেকটা সাধারণ গ্রহাণুর মতোই লাগে।



