Tech
জটিল কাজ দ্রুত করতে নতুন এআই মডেল আনল গুগল
জটিল ও সময়সাপেক্ষ কাজ দ্রুত এবং কম খরচে করার সুবিধা দিতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জেমিনাই ৪ নিওন’ উন্মোচন করেছে গুগল। গুগলের দাবি, জেমিনাই ৪ নিওন মডেলটি সফটওয়্যার তৈরির পাশাপাশি তথ্য বিশ্লেষণ ও বৈজ্ঞানিক গবেষ
লেখক প্রযুক্তি ডেস্ক10K বার পড়া

জটিল ও সময়সাপেক্ষ কাজ দ্রুত এবং কম খরচে করার সুবিধা দিতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জেমিনাই ৪ নিওন’ উন্মোচন করেছে গুগল। গুগলের দাবি, জেমিনাই ৪ নিওন মডেলটি সফটওয়্যার তৈরির পাশাপাশি তথ্য বিশ্লেষণ ও বৈজ্ঞানিক গবেষণার মতো জটিল কাজে একাধিক ধাপের কার্যক্রম পরিচালনা করে দ্রুত ফলাফল দিতে পারে। উন্নত যুক্তি বিশ্লেষণের সক্ষমতার পাশাপাশি কাজের গতি ও ব্যয়ের দিক থেকেও আগের মডেলগুলোর তুলনায় এগিয়ে রয়েছে নতুন মডেলটি।
গুগলের তথ্যমতে, কোড লেখা, তথ্য বিশ্লেষণ, গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নত সক্ষমতা দেখিয়েছে জেমিনাই ৪ নিওন। স্বাধীন এআই মূল্যায়ন প্ল্যাটফর্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনডেক্সে ৬১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মডেলটি। যেসব ব্যবহারকারীর জটিল পেশাগত কাজের জন্য শক্তিশালী এআই মডেল প্রয়োজন, তবে সব ক্ষেত্রে সর্বোচ্চ সক্ষমতার মডেল ব্যবহারের দরকার নেই, তাঁদের কথা বিবেচনা করেই নতুন মডেলটি তৈরি করা হয়েছে।



