Tech
বিজ্ঞানের নতুন সহকারী এআই, গবেষণায় কী বদলাচ্ছে
বিজ্ঞানের অনেক প্রশ্নের উত্তর খুঁজতে বছরের পর বছর পরীক্ষা-নিরীক্ষা করতে হয়; কিন্তু এখন কিছু জটিল গবেষণার ক্ষেত্রে এআই বিজ্ঞানীদের নতুন সম্ভাবনার সন্ধান দিচ্ছে।
লেখক রেমিজিউস রেমী31K বার পড়া

বিজ্ঞানের অনেক প্রশ্নের উত্তর খুঁজতে বছরের পর বছর পরীক্ষা-নিরীক্ষা করতে হয়; কিন্তু এখন কিছু জটিল গবেষণার ক্ষেত্রে এআই বিজ্ঞানীদের নতুন সম্ভাবনার সন্ধান দিচ্ছে।
এর একটি উদাহরণ প্রোটিনের গঠন নির্ণয়। প্রোটিন কীভাবে ভাঁজ হয়ে নির্দিষ্ট আকৃতি তৈরি করে, তা বোঝা জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ কাজ। এআই বিপুল পরিমাণ জৈবিক তথ্য বিশ্লেষণ করে প্রোটিনের সম্ভাব্য গঠন অনুমান করতে পারে।
গুগল ডিপমাইন্ডের আলফাফোল্ড এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি এনেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, প্রযুক্তিটি ২০ কোটির বেশি প্রোটিনের গঠন অনুমান করেছে। এই গবেষণার স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কারও দেওয়া হয়।



