Tech
দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং শক্তিশালী প্রসেসরযুক্ত হালকা–পাতলা গড়নের নতুন দুটি মডেলের ল্যাপটপ দেশের বাজারে উন্মোচন করেছে আসুস। ‘এক্সপার্টবুক আলট্রা ৫’ ও ‘এক্সপার্টবুক আলট্রা ৭’ মডেলের ল্যাপটপ দুটিতে কৃত্রিম বুদ্ধিমত্তানির
লেখক নিজস্ব প্রতিবেদক10K বার পড়া

দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং শক্তিশালী প্রসেসরযুক্ত হালকা–পাতলা গড়নের নতুন দুটি মডেলের ল্যাপটপ দেশের বাজারে উন্মোচন করেছে আসুস। ‘এক্সপার্টবুক আলট্রা ৫’ ও ‘এক্সপার্টবুক আলট্রা ৭’ মডেলের ল্যাপটপ দুটিতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) বিভিন্ন সুবিধা থাকায় দ্রুত বিভিন্ন কাজ করা যায়। আজ বুধবার রাজধানীর উত্তরায় ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত পণ্য উন্মোচন অনুষ্ঠানে নতুন ল্যাপটপ দুটির বিভিন্ন দিক তুলে ধরেন আসুসের জ্যৈষ্ঠ কর্মকর্তারা।
অনুষ্ঠানে আসুসের ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া প্যাসিফিক কমার্শিয়াল বিজনেসের মহাব্যবস্থাপক রেক্স লি বলেন, ‘সত্যিকারের ফ্ল্যাগশিপ বিজনেস ল্যাপটপ কেমন হওয়া উচিত, এক্সপার্টবুক আলট্রা ল্যাপটপ সেটির উদাহরণ। বর্তমানে পেশাজীবীরা একই যন্ত্রের মধ্যে কর্মক্ষমতা, সহজ বহনযোগ্যতা, সুন্দর নকশা ও নিরাপত্তাসুবিধা চায়। এক্সপার্টবুক আলট্রার মাধ্যমে আমরা এই সমন্বিত অভিজ্ঞতা বাংলাদেশে নিয়ে এসেছি।’



