Tech
চ্যাটজিপিটি এখন ব্যবহারকারীর মতো করে লিখবে, ই–মেইল ও বার্তাও পড়বে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে লেখা তৈরি করা এখন অনেকের দৈনন্দিন কাজের অংশ। তবে এআইয়ের তৈরি লেখায় অনেক সময় এমন কিছু শব্দ, বাক্য গঠন বা ভঙ্গি থাকে, যা দেখেই বোঝা যায় লেখাটি মানুষের নয়। এ ধরনের কৃত্রিম ও একঘেয়ে এআইনির্ভর ল
লেখক আহসান হাবীব32K বার পড়া

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে লেখা তৈরি করা এখন অনেকের দৈনন্দিন কাজের অংশ। তবে এআইয়ের তৈরি লেখায় অনেক সময় এমন কিছু শব্দ, বাক্য গঠন বা ভঙ্গি থাকে, যা দেখেই বোঝা যায় লেখাটি মানুষের নয়। এ ধরনের কৃত্রিম ও একঘেয়ে এআইনির্ভর লেখাকে অনেকে ‘এআই স্লপ’ বলে থাকেন। এবার ব্যবহারকারীর নিজস্ব লেখার ধরন অনুসরণ করে আরও স্বাভাবিকভাবে লেখা তৈরির সুযোগ দিতে চ্যাটজিপিটিতে ‘রাইটিং স্টাইল’–এর সুবিধা যুক্ত করেছে ওপেনএআই।
ওপেনএআই জানিয়েছে, নতুন যুক্ত হওয়া রাইটিং স্টাইলের সুবিধার মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহারকারীর আগের লেখা বিশ্লেষণে তার মতো করে নতুন লেখা তৈরি করতে পারবে। তবে এ জন্য ব্যবহারকারীকে চ্যাটজিপিটির সঙ্গে নিজের ই–মেইল, বার্তা ও অন্যান্য লেখার সেবা যুক্ত করার অনুমতি দিতে হবে। প্রাথমিকভাবে সুবিধাটি চ্যাটজিপিটি ওয়ার্ক নামের এআই এজেন্ট টুল ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। ওয়েবে চ্যাটজিপিটি ওয়ার্ক ব্যবহারের সুযোগ রয়েছে, এমন সাবস্ক্রিপশন প্ল্যানের ব্যবহারকারীরা সেটিংসের ‘পারসোনালাইজেশন’ অপশন থেকে সুবিধাটি চালু করতে পারবেন।



