Tech
পৃথিবীর তলদেশে লুকিয়ে আছে পানির বিশাল ভান্ডার
পৃথিবীর বুকে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে পানির ভূমিকা অপরিসীম। ভূত্বকের গভীরে টেকটনিক প্লেটের নড়াচড়া ও জলবায়ু নিয়ন্ত্রণেও পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি এক গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর পৃষ্ঠ থেকে প
লেখক জাহিদ হোসাইন খান33K বার পড়া

পৃথিবীর বুকে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে পানির ভূমিকা অপরিসীম। ভূত্বকের গভীরে টেকটনিক প্লেটের নড়াচড়া ও জলবায়ু নিয়ন্ত্রণেও পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি এক গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ৮০০ মাইল নিচে থাকা গভীর ভূগর্ভে পানির বিশাল ভান্ডার লুকিয়ে থাকতে পারে। ইউনিভার্সিটি অব লিডসের ভূবিজ্ঞানী আলফ্রেড উইলসন জানান, পানিই পৃথিবীর বাসযোগ্যতার মূল চাবিকাঠি। তবে এই পানি কীভাবে গ্রহের ম্যানটেল স্তরে পৌঁছাল, তা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। গ্রহ সৃষ্টির সময় উল্কাপিণ্ডের মাধ্যমে পানি এসেছিল বলে একদল গবেষক মনে করেন। আবার অনেকে মনে করেন পরবর্তী সময়ে কোনো প্রক্রিয়ায় শুকনা ম্যানটেল পানিপূর্ণ হয়ে উঠেছে।



