রাত তখন ১১টা। ল্যাপটপ বন্ধ করতে গিয়েই ইমনের মনে পড়ল, কাল সকালের ফ্লাইটের জন্য এখনো পার্কিং স্পট বুক করা হয়নি। সারা দিনের ক্লান্তি নিয়ে আবার খুঁজতে ইচ্ছা করছিল না—একটার পর একটা ওয়েবসাইট খোলা, দাম তুলনা করা, ফরম পূরণ করা, তারপর পেমেন্ট। ওহ্! বিরক্ত হয়ে ব্রাউজারের পাশে থাকা এআই সাইড প্যানেলে শুধু লিখল, ‘কাল সকালের জন্য বিমানবন্দরের কাছে একটা পার্কিং স্পট বুক করে দাও।’ ব্যস, এটুকুই। মিনিট দুয়েকের মধ্যেই কনফার্মেশন চলে এল ই–মেইলে। তারিখ, সময় ও স্লট নম্বর—সব ঠিকঠাক। ইমন নিজেও পুরোপুরি বুঝে উঠতে পারল না, কে আসলে কাজটা করল। সে নিজে, নাকি ল্যাপটপের ভেতরে বসে থাকা একটা অদৃশ্য ‘কর্মী’?