Tech
ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের মাধ্যমে ছড়াচ্ছে ম্যালওয়্যার
ফেসবুক ও ইনস্টাগ্রামে ভুয়া বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য চুরি করছে সাইবার অপরাধীরা। ভুয়া বিজ্ঞাপনগুলোতে ক্লিক করলেই অপরিচিত ওয়েবসাইট স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে সেখান থেকে অ্যাপ নামাতে বলা হয়। ম্যালওয়
লেখক আহসান হাবীব25K বার পড়া

ফেসবুক ও ইনস্টাগ্রামে ভুয়া বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য চুরি করছে সাইবার অপরাধীরা। ভুয়া বিজ্ঞাপনগুলোতে ক্লিক করলেই অপরিচিত ওয়েবসাইট স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে সেখান থেকে অ্যাপ নামাতে বলা হয়। ম্যালওয়্যারযুক্ত অ্যাপগুলো নামানোর আগে ফোনের বিভিন্ন যন্ত্র ও সেবা ব্যবহারের অনুমতি নিয়ে নেয়। এরপর অ্যান্ড্রয়েড ফোনে ম্যালওয়্যারটি ছড়িয়ে পড়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহ করে সাইবার অপরাধীদের কাছে পাঠাতে থাকে। শুধু তা–ই নয়, এই ম্যালওয়্যারের কারণে ফোনের নিয়ন্ত্রণও চলে যেতে পারে সাইবার অপরাধীদের দখলে।



