Tech
পৃথিবীর চৌম্বকক্ষেত্রে শনাক্ত করা রহস্যময় সংকেত আসলে কী
মহাবিশ্বের বেশির ভাগ অংশজুড়ে রয়েছে রহস্যময় ডার্ক ম্যাটার। খালি চোখে দেখা না গেলেও এর অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের দীর্ঘদিনের কৌতূহল রয়েছে। এবার জাপানের একদল বিজ্ঞানী পুরো পৃথিবীকে একটি বিশাল ডিটেক্টর বা সংবেদনশীল যন্ত্রে রূ
লেখক প্রযুক্তি ডেস্ক43K বার পড়া

মহাবিশ্বের বেশির ভাগ অংশজুড়ে রয়েছে রহস্যময় ডার্ক ম্যাটার। খালি চোখে দেখা না গেলেও এর অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের দীর্ঘদিনের কৌতূহল রয়েছে। এবার জাপানের একদল বিজ্ঞানী পুরো পৃথিবীকে একটি বিশাল ডিটেক্টর বা সংবেদনশীল যন্ত্রে রূপান্তর করে এই অদৃশ্য বস্তুর সন্ধান পাওয়ার দাবি করেছেন। প্রোগ্রেস অব থিওরিটিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল ফিজিকস এবং ফিজিক্যাল রিভিউ ডি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণা ফলাফল।
বিজ্ঞানীদের তথ্যমতে, পৃথিবীর অভ্যন্তরে এমন কিছু সংকেত পাওয়া গেছে, যা হাইপোথেটিক্যাল বা কাল্পনিক কণার উপস্থিতির ইঙ্গিত দেয়। ডার্ক ম্যাটারের অন্যতম প্রধান সম্ভাব্য কণা হিসেবে অ্যাক্সিয়নকে বিবেচনা করা হয়। সত্তরের দশকে কণা পদার্থবিদ্যার একটি সমস্যার সমাধানের জন্য এই কণার ধারণা দেওয়া হয়েছিল। শক্তিশালী চৌম্বকক্ষেত্রে অ্যাক্সিয়ন কণা ফোটনে রূপান্তরিত হতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেন। মহাকাশ পর্যবেক্ষণের পাশাপাশি বিজ্ঞানীরা এবার ঘরের কাছে পৃথিবীতেই এর সন্ধান শুরু করেছেন।



