Tech
ইউটিউবে অতিরিক্ত ভিডিও দেখা নিয়ন্ত্রণ করবেন যেভাবে
ইউটিউব খুললেই যে কেউ ঘণ্টার পর ঘণ্টা ভিডিও দেখতে চান, এমন নয়। অনেক সময় নির্দিষ্ট কোনো ভিডিও, বিষয় বা পছন্দের নির্মাতার ভিডিও দেখার জন্যই ইউটিউবে ঢোকা হয়। কিন্তু একটি ভিডিও দেখার পর আরেকটি, এরপর আরেকটি—এভাবে কখন যে অনেকটা
লেখক আহসান হাবীব31K বার পড়া

ইউটিউব খুললেই যে কেউ ঘণ্টার পর ঘণ্টা ভিডিও দেখতে চান, এমন নয়। অনেক সময় নির্দিষ্ট কোনো ভিডিও, বিষয় বা পছন্দের নির্মাতার ভিডিও দেখার জন্যই ইউটিউবে ঢোকা হয়। কিন্তু একটি ভিডিও দেখার পর আরেকটি, এরপর আরেকটি—এভাবে কখন যে অনেকটা সময় পেরিয়ে যায়, তা টের পাওয়া যায় না। বিশেষ করে শর্টসের ক্ষেত্রে এই প্রবণতা আরও বেশি দেখা যায়।
তবে ইউটিউবের সেটিংসে থাকা ‘টাইম ম্যানেজমেন্ট’ অপশনটির বেশ কিছু সুবিধা ব্যবহার করে বিষয়টি কিছুটা নিয়ন্ত্রণে আনা যায়। এই সুবিধার মাধ্যমে ইউটিউবে কত সময় কেটেছে, তা দেখা যায়। পাশাপাশি শর্টস দেখার জন্য দৈনিক সময়সীমা নির্ধারণ করা এবং নির্দিষ্ট সময় পরপর বিরতি নেওয়া বা ঘুমানোর সময় হলে সতর্কবার্তা পাওয়ার ব্যবস্থাও রয়েছে। বিস্তারিত দেখে নেওয়া যাক।



