পৃথিবীর ভূখণ্ডের প্রায় এক–চতুর্থাংশজুড়ে রয়েছে গুহা ও কার্স্ট ল্যান্ডস্কেপ। কোটি কোটি মানুষের পানের পানির প্রধান উৎস এই গোপন ভূগর্ভস্থ পরিবেশ। প্রাচীন শিলার দ্রবীভূত হওয়ার প্রক্রিয়ায় গড়ে ওঠা এই রহস্যময় ভুবন বৈচিত্র্যময় জীববৈচিত্র্য সংরক্ষণ করে আসছে। প্রকৃতির এই সুপ্ত ভান্ডার মানবেতিহাসের দীর্ঘ দলিল বহন করছে।
ইউনেসকো ১৩ সেপ্টেম্বর তারিখটি আন্তর্জাতিক গুহা ও কার্স্ট দিবস হিসেবে ঘোষণা করেছে। বিশ্বজুড়ে এই ভঙ্গুর বাস্তুতন্ত্র সম্পর্কে সচেতনতা বাড়াতে দিনটি পালন করা হবে। এবারই প্রথম দিবসটি পালন করা হচ্ছে। বৈশ্বিক ভূপার্ক এবং জীববৈচিত্র্য সংরক্ষণে কার্স্ট অঞ্চলের বিশেষ গুরুত্ব রয়েছে।