Tech
উন্নত এআই তৈরির গতি কমানোর কথা ভাবছেন স্যাম অল্টম্যান
চলতি সপ্তাহে কর্মীদের সঙ্গে এক বৈঠকে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান জানিয়েছেন, প্রয়োজন হলে এআই উন্নয়নের গতি কমিয়ে আনতে পারে ওপেনএআই। তবে এ ক্ষেত্রে এআই খাতের অন্য প্রতিষ্ঠানগুলোকেও একই ধরনের
লেখক আহসান হাবীব13K বার পড়া

চলতি সপ্তাহে কর্মীদের সঙ্গে এক বৈঠকে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান জানিয়েছেন, প্রয়োজন হলে এআই উন্নয়নের গতি কমিয়ে আনতে পারে ওপেনএআই। তবে এ ক্ষেত্রে এআই খাতের অন্য প্রতিষ্ঠানগুলোকেও একই ধরনের উদ্যোগ নিতে হবে বলে মনে করেন তিনি। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নয়নের গতি কমানোর কথা ভাবছে ওপেনএআই। বিশেষ করে আরও উন্নত এআই ব্যবস্থা তৈরির ক্ষেত্রে কিছুটা ধীরগতিতে এগোনোর সম্ভাবনা বিবেচনা করছে প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ধৃত করে এ তথ্য দেওয়া হয়েছে।



