Tech
ডিপফেক ভিডিও যেভাবে এল
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের তৈরি আধেয় বা কনটেন্ট এবং সত্যের মধ্যকার ব্যবধান দিন দিন কমে আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কারণে তৈরি হচ্ছে নিখুঁত সব ডিপফেক ছবি, ভিডিও ও অডিও দেখা যাচ্ছে। বর্তমান বিশ্বে এই প
লেখক জাহিদ হোসাইন খান43K বার পড়া

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের তৈরি আধেয় বা কনটেন্ট এবং সত্যের মধ্যকার ব্যবধান দিন দিন কমে আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কারণে তৈরি হচ্ছে নিখুঁত সব ডিপফেক ছবি, ভিডিও ও অডিও দেখা যাচ্ছে। বর্তমান বিশ্বে এই প্রযুক্তি অপরাধ, পর্নোগ্রাফি এবং রাজনৈতিক প্রচারণায় গুরুতর সংকট তৈরি করেছে। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের একটি প্রামাণ্যচিত্রে ডিপফেক প্রযুক্তির উত্থান ও এর নেতিবাচক প্রভাব বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
১৯৮৭ সালে ফটোভিত্তিক সম্পাদনার সফটওয়্যার ফটোশপের মাধ্যমে ডিজিটাল জালিয়াতির সূচনা হয়েছিল। কম্পিউটারবিজ্ঞানী জন নোল তাঁর তৎকালীন বান্ধবী জেনিফারের একটি ছবির ওপর সম্পাদনা করে বিশ্বের প্রথম ডিজিটাল ক্লোন তৈরি করেন। তখন ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে সাধারণ মানুষের নাগালে ছবি হেরফের করার প্রযুক্তি চলে আসে। ইন্টারনেটের শুরুর দিকে তারকাদের সম্পাদিত ছবি ওয়েবসাইটে ছড়িয়ে পড়ার প্রবণতা দেখা দেয়। এড লেক নামক এক ব্যক্তি প্রথম এই জালিয়াতি ধরতে কাজ শুরু করেন। কানের দুলের কোণ বা ছবির আলোর তারতম্য দেখে তিনি ভুয়া ছবি শনাক্ত করতেন।



