Tech
ওটিপি ও হোয়াটসঅ্যাপ বার্তা সংগ্রহ করতে সক্ষম নতুন ম্যালওয়্যারের সন্ধান
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন থেকে গোপনে ওটিপি ও হোয়াটসঅ্যাপ বার্তা সংগ্রহ করতে সক্ষম নতুন ম্যালওয়্যারের সন্ধান পেয়েছেন সাইবারনিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়ামের গবেষকেরা। তাঁদের দাবি, ‘ম্যানট্যাক্স ওট্য
লেখক আহসান হাবীব13K বার পড়া

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন থেকে গোপনে ওটিপি ও হোয়াটসঅ্যাপ বার্তা সংগ্রহ করতে সক্ষম নতুন ম্যালওয়্যারের সন্ধান পেয়েছেন সাইবারনিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়ামের গবেষকেরা। তাঁদের দাবি, ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামের ম্যালওয়্যারটি ফোনে আসা ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) চুরি করতে পারে। শুধু তা-ই নয়, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের বার্তা পড়া, ফোনের পর্দার কার্যক্রম নজরদারি, ক্যামেরা গোপনে চালু করে ছবি তোলা এবং ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার মতো কাজও করতে পারে। এমনকি ব্যবহারকারীকে ভয় দেখাতে ফোনের পর্দায় পপ-আপ বার্তা ও ভিডিও দেখানোর পাশাপাশি অডিও চালু করার সক্ষমতাও রয়েছে ম্যালওয়্যারটির।



