Tech
ঠান্ডায় পানি যেভাবে রূপ নেয় রহস্যময় কাচে
পৃথিবীর উপরিভাগের ৭০ শতাংশজুড়ে পানির অবস্থান। আবার মানবদেহের ৬০ শতাংশে রয়েছে পানি। সাধারণ তাপমাত্রায় তরল থাকলেও ঠান্ডায় ক্রিস্টাল বা বরফে পরিণত হয় পানি। তবে বিশেষ পরিস্থিতিতে পানি বরফ না হয়ে এক অদ্ভুত গ্লাস বা কাচের মতো
লেখক প্রযুক্তি ডেস্ক33K বার পড়া

পৃথিবীর উপরিভাগের ৭০ শতাংশজুড়ে পানির অবস্থান। আবার মানবদেহের ৬০ শতাংশে রয়েছে পানি। সাধারণ তাপমাত্রায় তরল থাকলেও ঠান্ডায় ক্রিস্টাল বা বরফে পরিণত হয় পানি। তবে বিশেষ পরিস্থিতিতে পানি বরফ না হয়ে এক অদ্ভুত গ্লাস বা কাচের মতো নিরাকার কঠিন পদার্থে রূপ নিতে পারে। সম্প্রতি সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী এই রহস্যময় রূপান্তর সরাসরি পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছেন।
প্রকৃতিতে জলীয় বাষ্পের এমন রূপ সাধারণত মেরু অঞ্চলের স্ট্রাটোস্ফিয়ারিক মেঘে দেখা যায়। চরম ঠান্ডায় বেঁচে থাকা কিছু জীব কোষকে বরফ ক্রিস্টালের হাত থেকে রক্ষা করতে এই পদ্ধতি ব্যবহার করে। তবে তরল থেকে পানির কাচে রূপ নেওয়ার বিষয়টি এত দিন বিজ্ঞানীদের চোখের আড়ালেই ছিল। পানি যখন জমে, তখন এর অণুগুলো একটি সুবিন্যস্ত কাঠামোর বরফ ক্রিস্টাল তৈরি করে। মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে এই পরিবর্তন ঘটে। এর নিচে যে তাপমাত্রার জগৎ রয়েছে, তাকে নো ম্যানস ল্যান্ড বলে অভিহিত করেন বিজ্ঞানীরা। এত দিন ধারণা ছিল, মাইনাস ১৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রায় পানির গ্লাস ট্রানজিশন ঘটে। কিন্তু ক্রিস্টাল বরফ তৈরি হওয়ার কারণে বিজ্ঞানীরা এত দিন এই প্রক্রিয়া সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারেননি।



