Tech
সিডির দিন কি ফিরছে, এক বছরে বিক্রি বেড়েছে ৪৬ শতাংশ
একসময় গান শোনার প্রধান মাধ্যম ছিল সিডি (কম্প্যাক্ট ডিস্ক)। প্রযুক্তির সহজলভ্যতা ও অনলাইন স্ট্রিমিং সেবা জনপ্রিয় হয়ে ওঠায় ধীরে ধীরে সেই জায়গা দখল করে নেয় স্মার্টফোন ও ইন্টারনেট। ফলে সিডির ব্যবহার দ্রুত কমতে থাকে। তবে সম্প
লেখক আহসান হাবীব33K বার পড়া

একসময় গান শোনার প্রধান মাধ্যম ছিল সিডি (কম্প্যাক্ট ডিস্ক)। প্রযুক্তির সহজলভ্যতা ও অনলাইন স্ট্রিমিং সেবা জনপ্রিয় হয়ে ওঠায় ধীরে ধীরে সেই জায়গা দখল করে নেয় স্মার্টফোন ও ইন্টারনেট। ফলে সিডির ব্যবহার দ্রুত কমতে থাকে। তবে সম্প্রতি স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার ও ডিজিটাল ক্লান্তি থেকে মুক্তি পেতে ফিচার ফোনসহ বিভিন্ন পুরোনো প্রযুক্তির প্রতি নতুন করে আগ্রহ তৈরি হয়েছে জেন-জি প্রজন্মের তরুণ-তরুণীদের মধ্যে। আর তাই সবাইকে চমকে দিয়ে যুক্তরাষ্ট্রে বছরের প্রথম ছয় মাসে সিডি বিক্রি বেড়েছে ৪৫ দশমিক ৭ শতাংশ। যুক্তরাষ্ট্রের রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকার (আরআইএএ) সাম্প্রতিক এক প্রতিবেদনে সিডির বিক্রির এই চিত্র উঠে এসেছে।



