Tech
১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্যাপন করল সিম্ফনি
যাত্রা শুরুর ১৬ বছরে নিজেদের তৈরি ১৪ কোটি ফিচার ও স্মার্টফোন বিক্রি করেছে দেশি মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান সিম্ফনি মোবাইল। ১৪ কোটি ফোন বিক্রির এই সাফল্য উদ্যাপন করতে আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে ব
লেখক নিজস্ব প্রতিবেদক21K বার পড়া

যাত্রা শুরুর ১৬ বছরে নিজেদের তৈরি ১৪ কোটি ফিচার ও স্মার্টফোন বিক্রি করেছে দেশি মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান সিম্ফনি মোবাইল। ১৪ কোটি ফোন বিক্রির এই সাফল্য উদ্যাপন করতে আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে সিম্ফনির ১৪ কোটিতম ক্রেতার মাইলফলকের কাছাকাছি থাকা তিন ব্যক্তিকে থাইল্যান্ড ও ভারত ভ্রমণের সুযোগ করে দিয়েছে সিম্ফনি।
অনুষ্ঠানে জানানো হয়, সিম্ফনি মোবাইলের ১৪ কোটিতম ক্রেতা হয়েছেন ময়মনসিংহের মাহফুজা খান। তিনি বিনা খরচে ব্যাংকক ভ্রমণের সুযোগ পাবেন। তার আগের দুজন ক্রেতা ফরিদপুরের রুবেল হোসেন এবং নারায়ণগঞ্জের নাদিয়া আক্তার বিনা খরচে ভারত ভ্রমণ করতে পারবেন।



