চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে বিভিন্ন মডেলের র‍্যামের দাম আরও বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে, ব্র্যান্ড ও মডেলভেদে ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার টাকা বেশি দামে র‍্যাম বিক্রি করছে বিভিন্ন প্রতিষ্ঠান। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে সরবরাহ ও চাহিদার ওপর ভিত্তি করে নির্দিষ্ট কিছু ব্র্যান্ড ও মডেলের র‍্যামের দাম বেড়েছে। ফলে সব ধরনের র‍্যামের দামে পরিবর্তন আসেনি। নির্দিষ্ট মডেলের র‍্যাম ছাড়া প্রসেসর, মাদারবোর্ড, এসএসডি, গ্রাফিকস কার্ড, হার্ডডিস্ক, মনিটরসহ অধিকাংশ পণ্যের দাম গত সপ্তাহের মতোই রয়েছে। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দাম তুলে ধরা হলো।