Tech
আজ ৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক সুডোকু দিবস
স্মার্টফোনের পর্দায় অন্তহীন স্ক্রলিংয়ের যুগে নতুন এক নেশায় বুঁদ হয়ে আছে তরুণ প্রজন্ম। সামাজিক যোগাযোগমাধ্যমের নোটিফিকেশন থেকে দূরে থাকতে তাঁরা বেছে নিচ্ছে মস্তিষ্কের খেলা (ব্রেন গেম)। আজ ৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক সুডোকু দ
লেখক জাহিদ হোসাইন খান26K বার পড়া

স্মার্টফোনের পর্দায় অন্তহীন স্ক্রলিংয়ের যুগে নতুন এক নেশায় বুঁদ হয়ে আছে তরুণ প্রজন্ম। সামাজিক যোগাযোগমাধ্যমের নোটিফিকেশন থেকে দূরে থাকতে তাঁরা বেছে নিচ্ছে মস্তিষ্কের খেলা (ব্রেন গেম)। আজ ৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক সুডোকু দিবস।
৯ বাই ৯ ঘরের সুডোকু ছকে প্রতিটি সারিতে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যা বসাতে হয়। কোনো সংখ্যা পুনরাবৃত্তি ছাড়াই নিয়ম মেনে ঘর পূরণ করতে হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের মায়াজাল কাটাতে এই ‘লজিক পাজল’ এখন তরুণদের প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। ৯ সেপ্টেম্বর ৯ x ৯ আকারে লেখা হয় বলে দিনটি সুডোকু দিবস।



