বাংলাদেশে গ্রামে তথ্যপ্রযুক্তি নিয়ে যাওয়া এবং এ নিয়ে বিভিন্ন বিষয়ে চর্চা করার পুরোধা ব্যক্তি রেজা সেলিম। আড়াই দশকের বেশি সময় ধরে কাজ করছেন ‘উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি’ ধারণায়। প্রথম আলোর মুখোমুখি হয়েছেন আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প ও আমাদের গ্রাম ক্যানসার রিসার্চ সেন্টারের পরিচালক রেজা সেলিম। তিনি গ্রামে তথ্যপ্রযুক্তির বিস্তার, ক্যানসার প্রতিরোধে তথ্যপ্রযুক্তির ব্যবহার, জ্ঞানমেলা ইত্যাদি নিয়ে কথা বলেছেন। ঢাকার ইকবাল রোডে আমাদের গ্রামের ঢাকা সমন্বয় অফিসে ৪ সেপ্টেম্বর সাক্ষাৎকারটি নিয়েছেন পল্লব মোহাইমেন।