Tech
মাত্র দেড় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে যে ক্ষতির মুখে পড়বে পৃথিবী
বৈশ্বিক উষ্ণায়নের সংকট এক নতুন মাত্রায় এসে পৌঁছেছে। দেড় ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতা বৃদ্ধির সীমা খুব শিগগির পেরিয়ে যেতে পারে পৃথিবী। এই সীমা অতিক্রম করলে প্রকৃতির অনেক ক্ষতি আর কখনো ফিরিয়ে আনা সম্ভব হবে না। জাতিসংঘের পরিবেশ
লেখক জাহিদ হোসাইন খান33K বার পড়া

বৈশ্বিক উষ্ণায়নের সংকট এক নতুন মাত্রায় এসে পৌঁছেছে। দেড় ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতা বৃদ্ধির সীমা খুব শিগগির পেরিয়ে যেতে পারে পৃথিবী। এই সীমা অতিক্রম করলে প্রকৃতির অনেক ক্ষতি আর কখনো ফিরিয়ে আনা সম্ভব হবে না। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির নতুন প্রতিবেদনে এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির ‘লিমিটিং ওভারশুট’ শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছরের মধ্যে বৈশ্বিক উষ্ণতা দেড় ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রম করতে পারে। উষ্ণতা বাড়ার ফলে তখন চরম আবহাওয়া ঘন ঘন আঘাত হানবে। ছোট দ্বীপরাষ্ট্রগুলো সমুদ্রের নিচে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। আর তাই তাৎক্ষণিক ও দীর্ঘ মেয়াদে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে হবে।



