Tech
জেমিনাইয়ের পরামর্শে পাহাড়ে গিয়ে বিপদে তিন তরুণ, রাত কাটাতে হলো গিরিখাতে
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনাইয়ের পরামর্শ নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্ট শাস্তায় পর্বতারোহণে গিয়েছিলেন তিন তরুণ। আট ঘণ্টার মধ্যে অভিযান শেষ করার পরিকল্পনা থাকলেও জেমিনাইয়ের দেওয়া পরামর্শের ক
লেখক আহসান হাবীব45K বার পড়া

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনাইয়ের পরামর্শ নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্ট শাস্তায় পর্বতারোহণে গিয়েছিলেন তিন তরুণ। আট ঘণ্টার মধ্যে অভিযান শেষ করার পরিকল্পনা থাকলেও জেমিনাইয়ের দেওয়া পরামর্শের কারণে শেষ পর্যন্ত তাঁদের রাত কাটাতে হয়েছে দুর্গম একটি গিরিখাতে। পথ হারিয়ে একজন আহতও হন। পরে উদ্ধারকর্মীরা তিনজনকেই নিরাপদে উদ্ধার করেন।
ক্যালিফোর্নিয়ার রোজভিলের বাসিন্দা ওই তিন তরুণই ছিলেন অনভিজ্ঞ পর্বতারোহী।
ক্যালিফোর্নিয়ার রোজভিলের বাসিন্দা ওই তিন তরুণই ছিলেন অনভিজ্ঞ পর্বতারোহী।
অভিযানের প্রস্তুতি নিতে তাঁরা ইউটিউব ও অলট্রেইলস অ্যাপের পাশাপাশি গুগলের এআই চ্যাটবট জেমিনাইয়ের সহায়তা নেন। কোন পথে চূড়ায় উঠবেন, কত সময় লাগতে পারে এবং সঙ্গে কতটা খাবার ও পানি নেওয়া প্রয়োজন, এসব বিষয়েও তাঁরা জেমিনাইয়ের পরামর্শ নিয়েছিলেন। পরিকল্পনা অনুযায়ী, গত ৩০ আগস্ট (শনিবার) ৮ হাজার ৪০০ ফুট উচ্চতায় তাঁরা বেজক্যাম্প স্থাপন করেন। পরদিন রোববার দিবাগত রাত তিনটার দিকে চূড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন। তাঁদের পরিকল্পনা ছিল প্রায় ৮ ঘণ্টার মধ্যে ১৪ হাজার ১৭৯ ফুট উঁচু চূড়ায় উঠে আবার বেজক্যাম্পে ফিরে আসা।



