Tech
জিপিএস প্রযুক্তি উদ্ভাবনের পেছনে রয়েছেন যে নারী
অচেনা কোনো স্থান বা শহরে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার দিকনির্দেশনা পেতে গুগল ম্যাপস ব্যবহার করেন অনেকেই। জিপিএস প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট গন্তব্য জানানোর পাশাপাশি অবস্থানের তথ্যও জানিয়ে থাকে গুগল ম্যাপ। শুধু গুগল ম্যাপই
লেখক প্রযুক্তি ডেস্ক18K বার পড়া

অচেনা কোনো স্থান বা শহরে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার দিকনির্দেশনা পেতে গুগল ম্যাপস ব্যবহার করেন অনেকেই। জিপিএস প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট গন্তব্য জানানোর পাশাপাশি অবস্থানের তথ্যও জানিয়ে থাকে গুগল ম্যাপ। শুধু গুগল ম্যাপই নয়, আধুনিক প্রযুক্তির যুগে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম ছাড়া এক মুহূর্ত চলা কঠিন। আমাদের মুঠোফোন থেকে শুরু করে গাড়ির নেভিগেশনের মতো সবখানেই আছে এর ব্যবহার। কিন্তু এই প্রযুক্তি উদ্ভাবনের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত গণিতবিদ গ্লাডিস মেই ওয়েস্টের ঐতিহাসিক অবদান। কৃষ্ণাঙ্গ এই নারী গণিতবিদ বর্ণবাদের কঠিন দেয়াল ভেঙে যিনি এগিয়ে গেছেন বিজ্ঞানের পথে।



