Tech
জার্মান ওয়েবসাইট দখল করে নিজেদের মধ্যে যোগাযোগ করেছিল ওপেনএআইয়ের এআই এজেন্ট
জার্মানির একটি ওয়েবসাইটে ঢুকে সেটিকে নিজেদের মধ্যে যোগাযোগ করার মাধ্যম হিসেবে ব্যবহার করেছিল ওপেনএআইয়ের একগুচ্ছ এআই এজেন্ট। চলতি বছরের মে মাসে শুরু হওয়া এই কর্মকাণ্ডে এআই এজেন্টরা ওয়েবসাইটটিতে ১৫ হাজারের বেশি সম্পাদনা কর
লেখক আহসান হাবীব25K বার পড়া

জার্মানির একটি ওয়েবসাইটে ঢুকে সেটিকে নিজেদের মধ্যে যোগাযোগ করার মাধ্যম হিসেবে ব্যবহার করেছিল ওপেনএআইয়ের একগুচ্ছ এআই এজেন্ট। চলতি বছরের মে মাসে শুরু হওয়া এই কর্মকাণ্ডে এআই এজেন্টরা ওয়েবসাইটটিতে ১৫ হাজারের বেশি সম্পাদনা করে। সেখানে তারা বিভিন্ন কাজের পরীক্ষায় সুবিধা নেওয়া, ওপেনএআইয়ের বিধিনিষেধ এড়িয়ে যাওয়া ও কর্মকাণ্ড গোপন রাখার কৌশল নিয়ে আলোচনা করেছিল বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।
ঘটনাটি সম্পর্কে ওপেনএআই কয়েক সপ্তাহ আগেই জানতে পেরেছিল বলে জানিয়েছেন এ বিষয়ে অবগত ব্যক্তিরা। তবে জুলাইয়ে ওপেন সোর্স প্ল্যাটফর্ম হাগিং ফেসে এআই এজেন্টদের আরেকটি অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের পর তৈরি পরিস্থিতির মধ্যে প্রতিষ্ঠানটি জার্মানির ঘটনাটি প্রকাশ করেনি বলে তাদের দাবি।



