Tech
সবুজে মোড়ানো পৃথিবীতে সবচেয়ে বেশি বনভূমি আছে কোন দেশে
আমাদের পৃথিবীর ফুসফুস হলো বিশাল বনভূমি। পৃথিবীর জলবায়ু রক্ষায় বনভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এই সবুজ সম্পদ বিশ্বজুড়ে সমানভাবে ছড়ানো নেই। হাতে গোনা কয়েকটি দেশে রয়েছে পৃথিবীর বেশির ভাগ বনভূমি। জাতিসংঘের খাদ্য ও কৃ
লেখক জাহিদ হোসাইন খান42K বার পড়া

আমাদের পৃথিবীর ফুসফুস হলো বিশাল বনভূমি। পৃথিবীর জলবায়ু রক্ষায় বনভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এই সবুজ সম্পদ বিশ্বজুড়ে সমানভাবে ছড়ানো নেই। হাতে গোনা কয়েকটি দেশে রয়েছে পৃথিবীর বেশির ভাগ বনভূমি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সাম্প্রতিক তথ্য অনুসারে, বিশ্বের মোট বনভূমির পরিমাণ প্রায় ৪১০ কোটি হেক্টর। মাত্র পাঁচটি দেশে বিশ্বের প্রায় অর্ধেক বনভূমি অবস্থিত। রাশিয়ার দখলেই রয়েছে বিশ্বের মোট বনভূমির প্রায় এক–পঞ্চমাংশ। রাশিয়ার বনভূমির পরিমাণ বিশ্বের মোট বনভূমির প্রায় ২০ দশমিক ১ শতাংশ।
তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটির দখলে আছে ১১ দশমিক ৭ শতাংশ বনভূমি। কানাডা তৃতীয় অবস্থানে রয়েছে। দেশটির দখলে রয়েছে ৮ দশমিক ৯ শতাংশ বনভূমি। যুক্তরাষ্ট্র চতুর্থ স্থানে আছে। দেশটিতে বিশ্বের মোট বনভূমির ৭ দশমিক ৫ শতাংশ রয়েছে। পঞ্চম অবস্থানে থাকা চীনের দখলে আছে ৫ দশমিক ৫ শতাংশ বনভূমি। আমেরিকা মহাদেশের দেশগুলো এই তালিকার শীর্ষে অবস্থান করে। শীর্ষ পনেরো দেশের মধ্যে আটটি দেশই আমেরিকা মহাদেশে অবস্থিত। এর মধ্যে ব্রাজিল, কানাডা এবং যুক্তরাষ্ট্র অন্যতম। এ ছাড়া পেরু, মেক্সিকো, কলম্বিয়া, বলিভিয়া ও ভেনেজুয়েলা এই তালিকায় রয়েছে। আফ্রিকা মহাদেশের চিত্র সম্পূর্ণ ভিন্ন। আফ্রিকার দেশগুলোতে বনভূমি সমানভাবে ছড়ানো। পুরো মহাদেশ মিলে বিশ্ব–বনভূমির ১৬ শতাংশ ধারণ করে। কঙ্গো প্রজাতন্ত্র এই অঞ্চলে শীর্ষে রয়েছে। দেশটির দখলে রয়েছে ৩.৪ শতাংশ বনভূমি। মধ্যপ্রাচ্য অঞ্চলজুড়ে রয়েছে মাত্র ১ শতাংশ বনভূমি।



