Tech
বাংলাদেশের আকাশে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত যেসব চমক দেখা যাবে
সন্ধ্যা বা মধ্যরাতের আকাশ মানেই ভিন্ন চমক। আর তাই যান্ত্রিক জীবনের ব্যস্ততার মধ্যেও সন্ধ্যার আকাশ আমাদের মুগ্ধ করে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সন্ধ্যার পর বাংলাদেশের আকাশপ্রেমীদের জন্য অত্যন্ত চোখধাঁধানো এবং গুরুত্বপূর্ণ কিছু
লেখক জাহিদ হোসাইন খান14K বার পড়া

সন্ধ্যা বা মধ্যরাতের আকাশ মানেই ভিন্ন চমক। আর তাই যান্ত্রিক জীবনের ব্যস্ততার মধ্যেও সন্ধ্যার আকাশ আমাদের মুগ্ধ করে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সন্ধ্যার পর বাংলাদেশের আকাশপ্রেমীদের জন্য অত্যন্ত চোখধাঁধানো এবং গুরুত্বপূর্ণ কিছু মহাজাগতিক ঘটনা অপেক্ষা করছে। এই সময় একাধিক মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাবে আকাশে।
সেপ্টেম্বরের প্রথম পাক্ষিকজুড়ে সন্ধ্যার পশ্চিম আকাশে সবচেয়ে উজ্জ্বল দেখা যাবে শুক্র গ্রহ। সূর্যাস্তের ৩০ থেকে ৪৫ মিনিট পর পশ্চিম দিগন্তে তাকালেই এটিকে খালি চোখে অত্যন্ত উজ্জ্বল হীরার মতো জ্বলজ্বল করতে দেখা যাবে। দুরবিন বা টেলিস্কোপ দিয়ে দেখলে এই সময়ে শুক্র গ্রহকে সরু চাঁদের মতো দেখাবে, কারণ এটি সূর্য ও পৃথিবীর মাঝামাঝি অবস্থানের দিকে এগিয়ে চলছে।



