Tech
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া যেসব সাধারণ তথ্যও বিপদের কারণ হতে পারে
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার ছবি, জন্মদিনের আয়োজন, সন্তানের স্কুলে যাওয়ার প্রথম দিনের ছবি বা কোথায় আছেন, তা নিয়মিত প্রকাশ করে থাকেন অনেকেই। কিন্তু এসব সাধারণ পোস্ট থেকেই একজন ব্যক্
লেখক আহসান হাবীব18K বার পড়া

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার ছবি, জন্মদিনের আয়োজন, সন্তানের স্কুলে যাওয়ার প্রথম দিনের ছবি বা কোথায় আছেন, তা নিয়মিত প্রকাশ করে থাকেন অনেকেই। কিন্তু এসব সাধারণ পোস্ট থেকেই একজন ব্যক্তির পরিচয়, সম্পর্ক, দৈনন্দিন চলাফেরা, এমনকি অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারে সাইবার অপরাধীরা। পরে এসব তথ্য কাজে লাগিয়ে প্রতারণা, পরিচয় নকল, ফিশিং বা অনলাইনে হয়রানির মতো ঘটনা ঘটতে পারে। সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞরা তাই সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছু পোস্ট করার আগে একটু ভেবে দেখার পরামর্শ দিয়েছেন। তাঁদের মতে, অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার প্রথম ধাপ হতে পারে একটি সহজ অভ্যাস। ‘পোস্ট করার আগে ভাবুন’।



