Tech
ডার্ক ম্যাটারের সন্ধানে নতুন আশা
প্রায় এক শতাব্দী ধরে ডার্ক ম্যাটার জ্যোতির্বিজ্ঞানের অন্যতম বড় রহস্য। আর তাই রহস্যময় ডার্ক ম্যাটারের সন্ধানে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। তবে দশকের পর দশক ধরে গবেষণা চললেও এখন পর্যন্ত ডার্ক ম্যা
লেখক জাহিদ হোসাইন খান29K বার পড়া

প্রায় এক শতাব্দী ধরে ডার্ক ম্যাটার জ্যোতির্বিজ্ঞানের অন্যতম বড় রহস্য। আর তাই রহস্যময় ডার্ক ম্যাটারের সন্ধানে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। তবে দশকের পর দশক ধরে গবেষণা চললেও এখন পর্যন্ত ডার্ক ম্যাটার সরাসরি শনাক্ত করা সম্ভব হয়নি। বিজ্ঞানীদের মতে, মহাবিশ্বের মোট ভরের প্রায় ২৭ শতাংশই হলো ডার্ক ম্যাটার।
ডার্ক ম্যাটার এমন কোনো অজানা কণা দিয়ে তৈরি, যা আলো শোষণ বা প্রতিফলন করে না, ফলে এটি কার্যত অদৃশ্য। সম্প্রতি ছয়টি দেশের ২৫০ জন বিজ্ঞানী ও প্রকৌশলীর সমন্বয়ে গড়া একটি দল ভূগর্ভের গভীরে একটি কণার অস্বাভাবিক মিথস্ক্রিয়া বা পারস্পরিক ক্রিয়া শনাক্ত করেছেন। তাঁদের দাবি, সেখানে একটি সাধারণ পরমাণুর সঙ্গে অজানা একটি কণার সংঘর্ষের ঘটনা শনাক্ত করা হয়েছে, যা ডার্ক ম্যাটারের ঝলক হতে পারে। তাঁদের দাবি সত্যি হলে, নতুন এই আবিষ্কার ডার্ক ম্যাটার রহস্যের সমাধান করতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে।



