Tech
এক্স মানি ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে সাইবার হামলা
খুদে ব্লগ লেখার সাইট এক্সের নতুন অর্থ লেনদেনের সেবা ‘এক্স মানি’ চালুর পর ব্যবহারকারীদের অ্যাকাউন্টে অননুমোদিতভাবে প্রবেশের চেষ্টা করছে একদল সাইবার অপরাধী। একাধিক এক্স মানি ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা পাসওয়ার্ড পরিবর্তনে
লেখক প্রযুক্তি ডেস্ক48K বার পড়া

খুদে ব্লগ লেখার সাইট এক্সের নতুন অর্থ লেনদেনের সেবা ‘এক্স মানি’ চালুর পর ব্যবহারকারীদের অ্যাকাউন্টে অননুমোদিতভাবে প্রবেশের চেষ্টা করছে একদল সাইবার অপরাধী। একাধিক এক্স মানি ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা পাসওয়ার্ড পরিবর্তনের কোনো অনুরোধ না করলেও এ–সংক্রান্ত একাধিক ই–মেইল পেয়েছেন। এক্স মানি ব্যবহারকারীদের লক্ষ্য করে সাইবার হামলা চালানোর বিষয়টি স্বীকার করলেও এখন পর্যন্ত কোনো এক্স মানি অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ সাইবার অপরাধীদের দখলে যাওয়ার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে এক্স।



