Tech
কিশোর–কিশোরীদের নিরাপত্তায় নতুন নিরাপত্তার সুবিধা চালু করেছে উবার
কিশোর–কিশোরীদের নিরাপত্তায় দূর থেকে গাড়ির ভেতরের দৃশ্য সরাসরি দেখার সুযোগ চালু করেছে উবার। অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘লাইভ ভিডিও স্ট্রিমিং’ নামের এই সুবিধার মাধ্যমে অভিভাবকেরা যেকোনো
লেখক আহসান হাবীব38K বার পড়া

কিশোর–কিশোরীদের নিরাপত্তায় দূর থেকে গাড়ির ভেতরের দৃশ্য সরাসরি দেখার সুযোগ চালু করেছে উবার। অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘লাইভ ভিডিও স্ট্রিমিং’ নামের এই সুবিধার মাধ্যমে অভিভাবকেরা যেকোনো স্থান থেকেই উবার গাড়িতে থাকা সন্তানদের ভিডিও সরাসরি দেখতে পারবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চালু হলেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশটির সব শহরে সুবিধাটি চালু করা হবে।
উবারের তথ্যমতে, লাইভ ভিডিও স্ট্রিমিংয়ের সুবিধা চালু হলে চালকের সেলফি ক্যামেরার মাধ্যমে সরাসরি গাড়ির ভেতরের ভিডিও দেখার সুযোগ পাবেন কিশোর–কিশোরীদের টিনএজার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত অভিভাবকেরা। অভিভাবকেরা ভিডিও দেখতে চাইলে চালক ও কিশোর–কিশোরীদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে টিনএজার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত অভিভাবক বা আইনগত অভিভাবক ছাড়া অন্য কেউ ভিডিও দেখতে পারবেন না। যাত্রা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখার সুযোগ বন্ধ হয়ে যাবে।



