Tech
মুখের কথায় জিমেইল ও ডকস থেকে তথ্য জানার সুবিধা আসছে
জিমেইল ও ডকসে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ‘জিমেইল লাইভ’ ও ‘ডকস লাইভ’ সুবিধা চালু করছে গুগল। জিমেইল লাইভ সুবিধা কাজে লাগিয়ে মুখের কথায় ই–মেইল ও নথি থেকে প্রয়োজনীয় তথ্য খোঁজার পাশাপাশি বিভিন্ন কাজ করা যাবে। গুগলের তথ্
লেখক প্রযুক্তি ডেস্ক44K বার পড়া

জিমেইল ও ডকসে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ‘জিমেইল লাইভ’ ও ‘ডকস লাইভ’ সুবিধা চালু করছে গুগল। জিমেইল লাইভ সুবিধা কাজে লাগিয়ে মুখের কথায় ই–মেইল ও নথি থেকে প্রয়োজনীয় তথ্য খোঁজার পাশাপাশি বিভিন্ন কাজ করা যাবে। গুগলের তথ্যমতে, জিমেইল লাইভ চালুর পর ইনবক্সে থাকা ই–মেইলের গুরুত্বপূর্ণ তথ্য খুঁজতে সার্চ বক্সে কোনো কিছু লিখতে হবে না। মুখের কথায় নির্দেশ দিলেই ইনবক্সে থাকা বিভিন্ন ই–মেইল থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে দেবে জেমিনাইচালিত এআই সহকারী। শুধু তা–ই নয়, কথোপকথনের সব তথ্য পর্দায় বার্তা আকারে দেখাও যাবে।
গুগল জানিয়েছে, ডকস লাইভ ব্যবহার করে নতুন কোনো লেখা তৈরির জন্য ব্যবহারকারীকে শুধু নিজের প্রয়োজনের কথা জানাতে হবে। সেই নির্দেশনা অনুযায়ী লেখার একটি প্রাথমিক খসড়া তৈরি করে দেবে এআই সহকারী। প্রয়োজনে জিমেইল, গুগল ড্রাইভ, চ্যাট ও ওয়েব থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে এনে খসড়াও তৈরি করে দেবে।



