Tech
লেখার সময় এআই টুল ব্যবহার করলে চিন্তা করার ক্ষমতা কমে যায়
লেখার মতো সৃজনশীল কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলের ব্যবহার মানুষের চিন্তাভাবনা ও শেখার প্রক্রিয়াকে প্রভাবিত করে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এমআইটি মিডিয়া ল্যাবের একদল গবেষক। ৫৪ শিক্ষার্থীর ওপর কয়েক মাস ধরে গবেষণা
লেখক জাহিদ হোসাইন খান47K বার পড়া

লেখার মতো সৃজনশীল কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলের ব্যবহার মানুষের চিন্তাভাবনা ও শেখার প্রক্রিয়াকে প্রভাবিত করে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এমআইটি মিডিয়া ল্যাবের একদল গবেষক। ৫৪ শিক্ষার্থীর ওপর কয়েক মাস ধরে গবেষণা চালিয়ে তাঁরা জানান, কোনো সহায়তা ছাড়া রচনা লেখা ব্যক্তিদের তুলনায় এআই টুলের ওপর নির্ভরশীল ব্যক্তিদের মস্তিষ্কের স্নায়বিক সংযোগ কম এবং স্মৃতিশক্তি দুর্বল ছিল।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি, ওয়েলেসলি কলেজ, হার্ভার্ড ইউনিভার্সিটি, টাফ্টস ইউনিভার্সিটি ও নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ওপর এ গবেষণা করা হয়। গবেষণায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রথমে ৩টি দলে ভাগ করে একটি দলকে চ্যাটজিপিটি, দ্বিতীয় দলকে প্রচলিত সার্চ ইঞ্জিন এবং তৃতীয় দলকে প্রযুক্তির সহায়তা ছাড়াই নির্দিষ্ট বিষয়ে রচনা লিখতে বলা হয়। চতুর্থ সেশনে যাঁরা আগে এআই ব্যবহার করেছিলেন, তাঁদের কোনো টুল ছাড়াই লিখতে বলা হয়। অন্যদিকে যাঁরা শুরুতে কোনো টুল ছাড়া লিখেছিলেন, তাঁদের এআই ব্যবহারের অনুমতি দেওয়া হয়।



