Tech
যুক্তরাষ্ট্রে সাইবার হামলায় ব্যাংকসহ ভিসা ও মাস্টারকার্ড ব্যবহারকারীদের তথ্য চুরি
যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালিয়ে দেশটির সবচেয়ে বড় ব্যাংক জেপি মরগান চেজের গ্রাহকদের পাশাপাশি ভিসা ও মাস্টারকার্ড ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করেছে ‘এনজিরোএন’ নামের একদল সাইবার অপরাধী। গতকাল বৃহস্পতিবার জেপি মরগান
লেখক প্রযুক্তি ডেস্ক14K বার পড়া

যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালিয়ে দেশটির সবচেয়ে বড় ব্যাংক জেপি মরগান চেজের গ্রাহকদের পাশাপাশি ভিসা ও মাস্টারকার্ড ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করেছে ‘এনজিরোএন’ নামের একদল সাইবার অপরাধী। গতকাল বৃহস্পতিবার জেপি মরগান চেজের কর্মকর্তারা জানান, গ্রাহকের নাম ও ই–মেইল ঠিকানা এই সাইবার হামলায় চুরি হয়ে থাকতে পারে। ক্রেডিট কার্ড জায়ান্ট ভিসা ও মাস্টারকার্ডও একই হামলার শিকার হয়েছে। একটি র্যানসমওয়্যার গোষ্ঠী এই হামলা চালিয়েছে। গোষ্ঠীটি দাবি করেছে, তাদের কাছে কয়েক হাজার গ্রাহকের ব্যক্তিগত রেকর্ড, ফোন নম্বর এমনকি রেস্তোরাঁ ও হোটেল বুকিংয়ের তথ্যও রয়েছে।



