Tech
ডার্ক ম্যাটারের জন্য পর্যায় সারণি তৈরির প্রস্তাব দিলেন বিজ্ঞানীরা
ডার্ক ম্যাটার মূলত এমন এক রহস্যময় বস্তু, যা আমাদের দৃশ্যমান সাধারণ পদার্থের পরিমাণের তুলনায় সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ মহাকর্ষ বল তৈরি করে। এই অদৃশ্য বস্তু আসলে কী কেউ তা জানে না। তবে এ নিয়ে অনেক তত্ত্ব রয়েছে। ডার্ক ম্যাটা
লেখক জাহিদ হোসাইন খান11K বার পড়া

ডার্ক ম্যাটার মূলত এমন এক রহস্যময় বস্তু, যা আমাদের দৃশ্যমান সাধারণ পদার্থের পরিমাণের তুলনায় সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ মহাকর্ষ বল তৈরি করে। এই অদৃশ্য বস্তু আসলে কী কেউ তা জানে না। তবে এ নিয়ে অনেক তত্ত্ব রয়েছে। ডার্ক ম্যাটার যা-ই হোক না কেন মহাবিশ্বে এর পরিমাণ বিশাল। মহাকর্ষীয় প্রভাবের ওপর ভিত্তি করে বলা যায় সাধারণ পদার্থের তুলনায় ডার্ক ম্যাটারের পরিমাণ প্রায় ৫ গুণ বেশি। আর তাই ডার্ক ম্যাটারের জন্য আলাদা পর্যায় সারণি তৈরির প্রস্তাব দিয়েছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান্তা ক্রুজের বিজ্ঞানী পুয়া আসাদির নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও কানাডার একদল বিজ্ঞানী।



