Tech
সৌর প্যানেলের মাধ্যমে প্লাস্টিককে হাইড্রোজেন জ্বালানিতে রূপান্তর করেছেন কেমব্রিজের গবেষকেরা
প্লাস্টিক দূষণ বর্তমান বিশ্বের অন্যতম গুরুতর পরিবেশগত সমস্যা। বিশ্বজুড়ে কোটি কোটি টন প্লাস্টিক বর্জ্য আমাদের পরিবেশ ও মানবদেহের জন্য চরম হুমকি তৈরি করছে। এ সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকে
লেখক প্রযুক্তি ডেস্ক41K বার পড়া

প্লাস্টিক দূষণ বর্তমান বিশ্বের অন্যতম গুরুতর পরিবেশগত সমস্যা। বিশ্বজুড়ে কোটি কোটি টন প্লাস্টিক বর্জ্য আমাদের পরিবেশ ও মানবদেহের জন্য চরম হুমকি তৈরি করছে। এ সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা পলিথিন টেরেপথালেট বা পিইটি প্লাস্টিক থেকে মূল্যবান গ্রিন হাইড্রোজেন জ্বালানি তৈরির একটি সৌরচালিত পদ্ধতি আবিষ্কার করেছেন।
গবেষকদের তথ্যমতে, পানি বা অন্যান্য প্রচলিত উৎসের পরিবর্তে প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে হাইড্রোজেন তৈরির এ অভিনব প্রযুক্তি আবিষ্কার করা হয়েছে। নতুন এ পদ্ধতিতে প্লাস্টিককে ছোট টুকরো করে কেটে পটাশিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে মেশানো হয় এবং ১৭৬ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ৩ দিন ধরে রাখা হয়। এ প্রক্রিয়ার মাধ্যমে প্লাস্টিক ভেঙে ইথিলিন গ্লাইকল নামক উপাদান আলাদা হয় যা পরে সৌর প্যানেল রিঅ্যাক্টরে সরবরাহ করা হয়। সৌর প্যানেলগুলো বিদ্যুৎ উৎপাদন করার পরিবর্তে ফটোরিফর্মিং নামক একটি বিশেষ রাসায়নিক বিক্রিয়া ঘটায়। প্যানেলের ওপর থাকা ফটোক্যাটালিস্ট প্রলেপ সূর্যের আলো শোষণ করে এবং তা কাজে লাগিয়ে হাইড্রোজেন গ্যাস উৎপাদন করে।



