Tech
নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের আলট্রালিংক–সুবিধাযুক্ত স্মার্টফোনে
কাছাকাছি দূরত্বে থাকা সত্ত্বেও অনেক সময় মোবাইল নেটওয়ার্ক না থাকলে বিপদে পড়তে হয়। কখনো আবার দুর্বল নেটওয়ার্কের কারণে জরুরি ফোনকল করাও কঠিন হয়ে দাঁড়ায়। এ সমস্যার সমাধানে নিজেদের তৈরি স্মার্টফোনে ‘আলট্রালিংক’–সুবিধা যুক্ত ক
লেখক প্রযুক্তি ডেস্ক30K বার পড়া

কাছাকাছি দূরত্বে থাকা সত্ত্বেও অনেক সময় মোবাইল নেটওয়ার্ক না থাকলে বিপদে পড়তে হয়। কখনো আবার দুর্বল নেটওয়ার্কের কারণে জরুরি ফোনকল করাও কঠিন হয়ে দাঁড়ায়। এ সমস্যার সমাধানে নিজেদের তৈরি স্মার্টফোনে ‘আলট্রালিংক’–সুবিধা যুক্ত করেছে ইনফিনিক্স। এর ফলে প্রতিষ্ঠানটির আলট্রালিংক–সুবিধাযুক্ত দুটি স্মার্টফোন কাজে লাগিয়ে মোবাইল টাওয়ারের সাহায্য ছাড়াই কথা বলার পাশাপাশি বার্তা ও ছবি আদান–প্রদান করা যাবে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনফিনিক্স বাংলাদেশ।



