Tech
রোবোটিকস প্রতিযোগিতায় ব্রোঞ্জপদক পেল বাংলাদেশের ‘টিম ব্লুপ্রিন্ট’
বিশ্বের সম্মানজনক রোবোটিকস প্রতিযোগিতা ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদক পেয়েছে বাংলাদেশের ‘টিম ব্লুপ্রিন্ট’ দল। ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত এ প্রতিযোগিত
লেখক প্রযুক্তি ডেস্ক13K বার পড়া

বিশ্বের সম্মানজনক রোবোটিকস প্রতিযোগিতা ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদক পেয়েছে বাংলাদেশের ‘টিম ব্লুপ্রিন্ট’ দল। ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে ব্রোঞ্জপদক পেয়েছে দলটি। দলের সদস্যরা হলেন সৈয়দ সুবেহ-সাদিক, মো. আজমাইন শেখ রুবায়েদ ও সাম্মান রাহিন। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে চারটি দল অংশ নেয়। দলগুলো হলো ‘টিম ব্লুপ্রিন্ট’, ‘টিম অডিসি এক্স’, ‘টিম নেবুকোডার্স’ ও ‘টিম রোবোম্যানিয়া’। প্রতিযোগিতায় ফিউচার ইনোভেটরস সিনিয়র ক্যাটাগরিতে সপ্তম হয়েছে ‘টিম অডিসি এক্স’। দলের সদস্যরা হলেন আবিদা ওয়াদুদ এবং সাদমান আল হক।



