Tech
সূর্য ও চাঁদের আকর্ষণের প্রভাবে পৃথিবীতে কি সত্যিই ভূমিকম্প হতে পারে
মহাকাশে সূর্য ও চাঁদের মহাকর্ষীয় টানের কারণে পৃথিবীতে জোয়ার-ভাটার সৃষ্টি হয়। মহাসমুদ্রের পাশাপাশি কঠিন ভূত্বকেও এ জোয়ারের প্রভাব কাজ করে থাকে। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে লক্ষ করেছেন যে জোয়ারের ক্ষুদ্র চাপ অনেক সময় ধীরগতির
লেখক জাহিদ হোসাইন খান19K বার পড়া

মহাকাশে সূর্য ও চাঁদের মহাকর্ষীয় টানের কারণে পৃথিবীতে জোয়ার-ভাটার সৃষ্টি হয়। মহাসমুদ্রের পাশাপাশি কঠিন ভূত্বকেও এ জোয়ারের প্রভাব কাজ করে থাকে। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে লক্ষ করেছেন যে জোয়ারের ক্ষুদ্র চাপ অনেক সময় ধীরগতির ভূমিকম্পের সূত্রপাত ঘটায়। সম্প্রতি জেজিআর সলিড আর্থ সাময়িকীতে প্রকাশিত নতুন এক গবেষণা ফলাফলে এ অদ্ভুত ঘটনার পেছনের সুনির্দিষ্ট কারণ জানিয়েছেন ফ্রান্সের পিএসল বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী।
বিজ্ঞানীদের তথ্যমতে, জোয়ারের ক্ষুদ্র চাপের মাত্রা খুবই কম এবং তা মানুষের হাতের মৃদু চাপের মতো হয়ে থাকে। তবু এ সামান্য চাপ কিছু কিছু চ্যুতি বা ফল্ট লাইনে ধীরগতির ভূমিকম্প বা স্লো আর্থকোয়েক ঘটাতে সক্ষম। টেকটনিক প্লেটের সংযোগস্থলে ঘষা খাওয়া এবং পিছলে যাওয়ার প্রক্রিয়াগুলো বিজ্ঞানীরা স্প্রিং-ব্লক মডেল ও ফ্রিশন সমীকরণের সাহায্যে অনুকরণ করেছেন। এ মডেলের মাধ্যমে দেখা গেছে, কীভাবে একটি ফল্ট লাইন সামান্য ধাক্কায় তার স্বাভাবিক অবস্থা থেকে সরে আসে। গতির পরিমাণ বৃদ্ধি পেলে ফল্ট লাইনের মধ্যকার ঘর্ষণ কমে যায় এবং তা দ্রুত বা ধীরগতির স্লিপ ইভেন্ট তৈরি করে।



