Tech
এমআইটি হ্যাকাথনের স্পেসএক্সএআই চ্যালেঞ্জে বিজয়ী দুই বাংলাদেশি শিক্ষার্থী
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে অনুষ্ঠিত হ্যাকএমআইটি ২০২৬ হ্যাকাথনের স্পেসএক্সএআই চ্যালেঞ্জে বিজয়ী হয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রুম্যান স্টেট ইউনিভার্সিটির দুই বাংলাদেশি শিক্ষার্থী আশরাফুল ইসলাম ও মো. ত
লেখক জাহিদ হোসাইন খান30K বার পড়া

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে অনুষ্ঠিত হ্যাকএমআইটি ২০২৬ হ্যাকাথনের স্পেসএক্সএআই চ্যালেঞ্জে বিজয়ী হয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রুম্যান স্টেট ইউনিভার্সিটির দুই বাংলাদেশি শিক্ষার্থী আশরাফুল ইসলাম ও মো. তানভীর ইবনে আলম। স্পেসএক্সএআই চ্যালেঞ্জে তাঁদের তৈরি মহাকাশ নিরাপত্তাবিষয়ক প্রকল্প ‘স্কুটারিস’ সেরা দুটি প্রকল্পের একটি নির্বাচিত হওয়ায় পুরস্কার হিসেবে স্পেসএক্সের প্রকৌশলীদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন তাঁরা।
১৯ ও ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হ্যাকএমআইটিতে ৩৬টি দেশের ১ হাজার ১০০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতায় বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। স্পেসএক্সের দেওয়া চ্যালেঞ্জ জয় করে বিজয়ী হন দুই বাংলাদেশি। ভবিষ্যতে স্পেসএক্সে ইন্টার্নশিপ ও চাকরির জন্য এই চ্যালেঞ্জ জয় বেশ সহায়ক হবে বলে জানিয়েছেন বিজয়ী শিক্ষার্থীরা।



