Tech
অতীতের প্রতিদিনের ঘটনা নিখুঁতভাবে মনে রাখা কি সত্যিই সম্ভব
মানুষের স্মৃতিশক্তি অত্যন্ত সংবেদনশীল এবং সময়ের সঙ্গে সঙ্গে তা ঝাপসা হয়ে আসে। তবে বিশ্বের খুব অল্পসংখ্যক মানুষের মধ্যে এমন এক ব্যতিক্রমী স্মৃতিশক্তি রয়েছে, যা অতীতের প্রতিদিনের ঘটনা নিখুঁতভাবে মনে রাখতে সাহায্য করে থাকে।
লেখক জাহিদ হোসাইন খান19K বার পড়া

মানুষের স্মৃতিশক্তি অত্যন্ত সংবেদনশীল এবং সময়ের সঙ্গে সঙ্গে তা ঝাপসা হয়ে আসে। তবে বিশ্বের খুব অল্পসংখ্যক মানুষের মধ্যে এমন এক ব্যতিক্রমী স্মৃতিশক্তি রয়েছে, যা অতীতের প্রতিদিনের ঘটনা নিখুঁতভাবে মনে রাখতে সাহায্য করে থাকে। সম্প্রতি ১৬ বছর বয়সী এক কিশোরের মধ্যে এই বিরল স্মৃতিশক্তি থাকার বিষয়টি আবিষ্কার করেছেন গবেষকেরা। গবেষকদের দাবি, অত্যন্ত উন্নত বা হাইপারথিমেশিয়া স্মৃতিশক্তি রয়েছে কিশোরটির। কোর্টেক্স সাময়িকীতে প্রকাশিত এই গবেষণা ফলাফলে কিশোরটির পরিচয় গোপন রেখে তাকে কেসিএল নামে অভিহিত করা হয়েছে।



