Tech
দেশে এল স্যামস্যাংয়ের নতুন টিভি
সম্প্রতি দেশের বাজারে নতুন এইচ সিরিজের টিভি নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। মাইক্রো আরজিবি, ওএলইডি এবং মিনি এলইডি পর্দার পাশাপাশি এই সিরিজের কয়েকটি মডেলে রয়েছে এআই প্রযুক্তি। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে
লেখক প্রযুক্তি ডেস্ক34K বার পড়া

সম্প্রতি দেশের বাজারে নতুন এইচ সিরিজের টিভি নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। মাইক্রো আরজিবি, ওএলইডি এবং মিনি এলইডি পর্দার পাশাপাশি এই সিরিজের কয়েকটি মডেলে রয়েছে এআই প্রযুক্তি। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং বাংলাদেশ।
গ্রাহকদের ভিন্ন ভিন্ন পছন্দের কথা মাথায় রেখে স্যামসাংয়ের নতুন এইচ সিরিজে রাখা হয়েছে বিভিন্ন শ্রেণির টিভি ও ডিসপ্লে প্রযুক্তি। এইচ সিরিজের শীর্ষে রয়েছে মাইক্রো আরজিবি প্রযুক্তির ‘আর৯৫এইচ’। পাশাপাশি রয়েছে ওএলইডি সিরিজের ‘এস৯৫এইচ’ ও ‘এস৮৫এইচ’ টিভি। এই টিভিগুলোর নিখুঁত কনট্রাস্ট ও আলট্রা-ফাস্ট রিফ্রেশ রেট সিনেমা দেখা ও গেমস খেলায় প্রতিটি দৃশ্যকে আরও প্রাণবন্ত করে তোলে।



