Tech
বাংলাদেশের গরু কতটা কার্বন তৈরি করে
গ্রিনহাউস গ্যাস নির্গমন ও খাদ্য উৎপাদনের পরিবেশগত প্রভাব বর্তমান বিশ্বের অন্যতম প্রধান আলোচনার বিষয়। প্রতিটি পণ্যের উৎপাদন ও সরবরাহের পরিবেশগত প্রভাব পরিমাপের জন্য কার্বন ফুটপ্রিন্ট বা কার্বন পদচিহ্ন ব্যবহার করা হয়। সম্প
লেখক জাহিদ হোসাইন খান45K বার পড়া

গ্রিনহাউস গ্যাস নির্গমন ও খাদ্য উৎপাদনের পরিবেশগত প্রভাব বর্তমান বিশ্বের অন্যতম প্রধান আলোচনার বিষয়। প্রতিটি পণ্যের উৎপাদন ও সরবরাহের পরিবেশগত প্রভাব পরিমাপের জন্য কার্বন ফুটপ্রিন্ট বা কার্বন পদচিহ্ন ব্যবহার করা হয়। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় বাংলাদেশের ডেইরি খামারে উৎপাদিত দুধের কার্বন ফুটপ্রিন্টের আরও নিখুঁত হিসাব তুলে ধরা হয়েছে।
ইউনভার্সিটি অব কানেকটিকাটের অ্যানিমেল সায়েন্স ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের যৌথ উদ্যোগে এ গবেষণা পরিচালিত হয়েছে। জার্নাল অব ডেইরি সায়েন্স নামে আন্তর্জাতিক জার্নালে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। গবেষক দল ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডেইরি ফার্মের সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ হিসাব প্রস্তুত করেন। গবেষণায় দেখা যায়, ডেইরি ফার্মের মোট কার্বন নির্গমনের প্রায় ৪৮ শতাংশ আসে গরুর পরিপাক প্রক্রিয়া থেকে। এরপর খাদ্য উৎপাদনে ব্যবহৃত সার থেকে ২৪ শতাংশ, গোবর ব্যবস্থাপনা থেকে ২০ শতাংশ এবং খামার পরিচালনার শক্তি থেকে ৮ শতাংশ নির্গমন ঘটে। মানসম্মত লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট নির্দেশিকা অনুযায়ী, দুধ উৎপাদনকারী গরুর পাশাপাশি খামারের অন্য গবাদিপশুকেও এই হিসাবের অন্তর্ভুক্ত করা হয়েছে।



