Tech
ট্রুকলারে ফোন এলে দেখা যাবে লিংকডইনে থাকা কর্মস্থল ও পদবির তথ্য
অপরিচিত নম্বর থেকে ফোন এলে এখন কলারের নাম ও ফোন নম্বরের পাশাপাশি তাঁর কর্মস্থল ও পদবির তথ্যও দেখা যাবে ট্রুকলারে। পেশাগত যোগাযোগের ক্ষেত্রে যিনি কল করছেন তাঁর পরিচয় সম্পর্কে বাড়তি তথ্য দিতে লিংকডইনের সঙ্গে অংশীদারত্ব করে
লেখক আহসান হাবীব49K বার পড়া

অপরিচিত নম্বর থেকে ফোন এলে এখন কলারের নাম ও ফোন নম্বরের পাশাপাশি তাঁর কর্মস্থল ও পদবির তথ্যও দেখা যাবে ট্রুকলারে। পেশাগত যোগাযোগের ক্ষেত্রে যিনি কল করছেন তাঁর পরিচয় সম্পর্কে বাড়তি তথ্য দিতে লিংকডইনের সঙ্গে অংশীদারত্ব করে এ সুবিধা চালু করেছে কল শনাক্ত করার সেবা ট্রুকলার।
নতুন সুবিধার আওতায় কোনো ব্যক্তি তাঁর লিংকডইন প্রোফাইল ট্রুকলারের সঙ্গে যুক্ত করলে তাঁর পেশাগত পরিচয়ের তথ্য কলার আইডিতে দেখানো হতে পারে। তবে কোন তথ্য দেখানো হবে, তা নির্ধারণের সুযোগ থাকবে ব্যবহারকারীর হাতে। অর্থাৎ লিংকডইন প্রোফাইল যুক্ত করলেই সেখানে থাকা সব তথ্য ট্রুকলারে স্বয়ংক্রিয়ভাবে দেখানো হবে না।



