Tech
এআই চ্যাটবট ব্যবহার করে ১২ হাজারের বেশি মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইবার হামলা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ব্যবহার করে বিভিন্ন দেশের ১০ হাজারের বেশি প্রতিষ্ঠানে ব্যবহৃত ১২ হাজারের বেশি মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা শনাক্ত করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির দাবি, ‘ইভিলটোকেনস’ নামের এক
লেখক প্রযুক্তি ডেস্ক47K বার পড়া

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ব্যবহার করে বিভিন্ন দেশের ১০ হাজারের বেশি প্রতিষ্ঠানে ব্যবহৃত ১২ হাজারের বেশি মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা শনাক্ত করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির দাবি, ‘ইভিলটোকেনস’ নামের একটি প্ল্যাটফর্মে থাকা এআই চ্যাটবটের মাধ্যমে কয়েক মাস ধরে এসব অ্যাকাউন্টে সাইবার হামলা চালানো হয়েছে। গোপনে অ্যাকাউন্টে প্রবেশের পর ব্যবহারকারীদের ই–মেইল বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তথ্য সংগ্রহ করার পাশাপাশি প্রতারণামূলক বার্তা তৈরিতে সহায়তা করত প্ল্যাটফর্মটির এআই চ্যাটবট।



