Tech
স্পেসএক্সের রকেট ট্যাক্সি আসলে কী
মহাকাশ গবেষণায় রকেট ও স্যাটেলাইট উৎক্ষেপণ প্রযুক্তির বিপ্লব ঘটাচ্ছে। রকেট বুস্টার আবার ব্যবহারযোগ্য করে তোলার এই প্রযুক্তি মহাকাশ যাত্রাকে আরও সহজ ও সাশ্রয়ী করে তুলছে। নাসার পরবর্তী প্রজন্মের রোমান স্পেস টেলিস্কোপ গত ৩০
লেখক জাহিদ হোসাইন খান37K বার পড়া

মহাকাশ গবেষণায় রকেট ও স্যাটেলাইট উৎক্ষেপণ প্রযুক্তির বিপ্লব ঘটাচ্ছে। রকেট বুস্টার আবার ব্যবহারযোগ্য করে তোলার এই প্রযুক্তি মহাকাশ যাত্রাকে আরও সহজ ও সাশ্রয়ী করে তুলছে। নাসার পরবর্তী প্রজন্মের রোমান স্পেস টেলিস্কোপ গত ৩০ আগস্ট স্পেসএক্সের ফ্যালকন হেভি রকেটের মাধ্যমে সফলভাবে মহাশূন্যে পাঠানো হয়। রকেটটি তার কাজ সফলভাবে শেষ করার পর এর বুস্টারগুলো নিরাপদে পৃথিবীতে ফিরে আসে। রকেট ট্যাক্সি নামে পরিচিত ফ্যালকন হেভি রকেটটি প্রায় ২৩০ ফুট লম্বা এবং এটি নিম্ন কক্ষপথে প্রায় ১ লাখ ৪১ হাজার পাউন্ড পেলোড বহন করতে পারে। নাসার কেনেডি স্পেস সেন্টারে উপস্থিত দর্শকেরা এই রকেট বুস্টারের নিখুঁত অবতরণ সরাসরি উপভোগ করেন।



