Tech
নতুন ভিআর চশমা দেখাল মেটা, ওজন মাত্র ১০০ গ্রাম
ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট মানেই এত দিন ছিল চোখ-মুখ ঢেকে রাখা ভারী একটি যন্ত্র। সেই ধারণা বদলাতে এবার চশমার আদলে নতুন ভিআর চশমা তৈরি করেছে মেটা। ‘মেটা ভিআর গ্লাসেস’ নামের এই যন্ত্রের ওজন মাত্র ১০০ গ্রাম। চশমাটির
লেখক আহসান হাবীব33K বার পড়া

ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট মানেই এত দিন ছিল চোখ-মুখ ঢেকে রাখা ভারী একটি যন্ত্র। সেই ধারণা বদলাতে এবার চশমার আদলে নতুন ভিআর চশমা তৈরি করেছে মেটা। ‘মেটা ভিআর গ্লাসেস’ নামের এই যন্ত্রের ওজন মাত্র ১০০ গ্রাম। চশমাটির দাম ধরা হয়েছে ১ হাজার ৩০০ মার্কিন ডলার। আগামী বছর যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে চশমাটি। গত বুধবার নিজেদের প্রধান কার্যালয়ে আয়োজিত মেটা কানেক্ট সম্মেলনে নতুন ভিআর চশমাটি প্রদর্শন করেছে মেটা।
মেটার দাবি, প্রচলিত ভিআর হেডসেটের তুলনায় এটি অনেক হালকা এবং দেখতে সাধারণ চশমার মতো। দীর্ঘ সময় ভিআর হেডসেট পরে থাকার অস্বস্তি দূর করতেই নতুন চশমাটি তৈরি করা হয়েছে। সম্মেলনে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ জানান, মেটা ভিআর গ্লাসেসের ওজন প্রায় ১০০ গ্রাম, যা মেটা কোয়েস্ট ৩-এর ওজনের এক-পঞ্চমাংশের কম। ওজন কমানোর জন্য চশমাটিতে ডিসপ্লে ও বিভিন্ন সেন্সর রাখা হলেও প্রসেসর, ব্যাটারি ও স্টোরেজ রাখা হয়েছে আলাদা একটি ছোট বাক্সে। ‘পাক’ নামের এই বাক্স পকেট বা ব্যাগের সঙ্গে ক্লিপ দিয়ে আটকে রাখা যাবে।



