Tech
চীনের কারখানায় রোবটের সহায়তায় তৈরি হচ্ছে নতুন রোবট
চীনের লিউঝো শহরে হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট তৈরির নতুন কারখানা চালু করেছে রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউবিটেক রোবোটিকস। কারখানাটিতে রোবটের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে দ্রুত নতুন রোবট তৈরি করা হচ্ছে। ইউবি
লেখক আহসান হাবীব31K বার পড়া

চীনের লিউঝো শহরে হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট তৈরির নতুন কারখানা চালু করেছে রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউবিটেক রোবোটিকস। কারখানাটিতে রোবটের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে দ্রুত নতুন রোবট তৈরি করা হচ্ছে। ইউবিটেকের দাবি, কারখানাটিতে প্রতি ১০ মিনিটে একটি করে শিল্পকারখানায় ব্যবহার উপযোগী মানবাকৃতির রোবট তৈরি করা যায়।
কারখানাটির আয়তন ১৪ হাজার বর্গমিটার এবং উচ্চতা ১৩ দশমিক ৮ মিটার। বছরে ১০ হাজার রোবট তৈরির সক্ষমতা রয়েছে কারখানাটির। এখানে মূলত ইউবিটেকের ওয়াকার এস ও ক্রুজার সিরিজের শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী হিউম্যানয়েড রোবট তৈরি করা হচ্ছে। তৈরির পর প্রতিটি রোবটকে একটি করে আলাদা সিরিয়াল নম্বর দেওয়া হয়। ফলে উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত নির্দিষ্ট একটি রোবটের কার্যক্রম ও উৎপাদনসংক্রান্ত তথ্য সহজেই জানা যায়।



