Tech
ময়মনসিংহে বর্ণিল আয়োজনে নকরেক আইটির দশম বর্ষপূর্তি উদ্যাপন
ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি সফল ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠার ১০ বছর উদ্যাপন করেছে নকরেক আইটি ইনস্টিটিউট। গত শুক্রবার ময়মনসিংহের নটর ডেম কলেজ প্রাঙ্গণে অন
লেখক নিজস্ব প্রতিবেদক31K বার পড়া

ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি সফল ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠার ১০ বছর উদ্যাপন করেছে নকরেক আইটি ইনস্টিটিউট। গত শুক্রবার ময়মনসিংহের নটর ডেম কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নকরেক আইটি ইনস্টিটিউটের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ ফ্রিল্যান্সার, উদ্যোক্তা ও অতিথিরা অংশ নেন।
আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন নটর ডেম কলেজ ময়মনসিংহের অধ্যক্ষ ফাদার থাদিউস হেম্ব্রম। অনুষ্ঠানে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অরন্য চিরান, কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম, প্রথম আলোর অপারেশনস ম্যানেজার শ্যামল সরকার, ফাদার মৃণাল ম্রং ও নকরেক আইটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুবীর নকরেক উপস্থিত ছিলেন।



