Tech
বিশ্বজুড়ে আইফোন ১৮ প্রোর বিক্রি শুরু, অ্যাপল স্টোরে ক্রেতাদের দীর্ঘ সারি
বাজারে এসেছে অ্যাপলের নতুন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স। গতকাল শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ফোন দুটির বিক্রি শুরু হয়েছে। নতুন আইফোন হাতে পেতে বিক্রির প্রথম দিনেই কুয়ালালামপুর, সিডনি ও সিঙ্গাপুরের অ্যাপল স্টোরের
লেখক আহসান হাবীব46K বার পড়া
বাজারে এসেছে অ্যাপলের নতুন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স। গতকাল শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ফোন দুটির বিক্রি শুরু হয়েছে। নতুন আইফোন হাতে পেতে বিক্রির প্রথম দিনেই কুয়ালালামপুর, সিডনি ও সিঙ্গাপুরের অ্যাপল স্টোরের সামনে ভিড় করেন ক্রেতারা। কেউ কেউ ভোররাত থেকেই দোকানের সামনে অপেক্ষা করেছেন।
নতুন দুই মডেলে ব্যাটারি, কর্মক্ষমতা ও ক্যামেরায় বড় ধরনের উন্নতি এনেছে অ্যাপল। এর মধ্যে ক্যামেরায় যুক্ত হয়েছে ভেরিয়েবল অ্যাপারচার সুবিধা। এ ছাড়া উন্নত সিরি এআইসহ অ্যাপল ইন্টেলিজেন্সের বিভিন্ন সুবিধাও পাওয়া যাবে নতুন আইফোনে।



